সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দক্ষিণ বাংলার বরেণ্য মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ আবু সালেহ।।

চলে গেলেন যশ খ্যাতির মোহহীন, প্রসিদ্ধি ও আত্মপ্রচারণা বিমুখ উলূমে হাদিসের উজ্জ্বল এক নক্ষত্র। নদী বিধৌত জনপদ দক্ষিন বাংলার ইসলামী জ্ঞানের সূতিকাগার বরগুনা জেলাধীন করুনা মোকামিয়া আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ (৮৫} (সুবিদখালী হুজুর নামে সমধিক পরিচিত) আর নেই।

মাওলায়ে কারিমের ডাকে সারা দিয়ে তিনি পথিক হয়েছেন অনন্ত সফরের, যাত্রী হয়েছেন না ফেরার দেশের। হ্যাঁ, সত্যিই, ক্ষণস্থায়ী জিন্দেগীর সকল সম্পর্ক ছিন্ন করে রফীকে আ'লা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রিয় সান্নিধ্যে চলে গিয়েছেন তিনি। আরশের মালিক আল্লাহ তাআ'লা যেন আমাদের প্রিয় মুহাদ্দিস সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।

ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ১২ তারিখ জুমুআর নামাজের ঠিক কিছুক্ষণ আগে ইনতিকাল করেন বরেণ্য এই মুহাদ্দিস। إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎ অর্থাৎ, আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।

উলূমে হাদিসের বিস্তৃত ময়দানে মুহাদ্দিস সাহেব হুজুরের অবাধ পদচারণা সুদীর্ঘ কয়েক যুগের। বুখারী, মুসলিম, আবু দাঊদ, তিরমিযি, নাসাঈ ও ইবনে মাজাসহ হাদিসের অধিকাংশ কিতাবে তাঁর দখল ছিল প্রবাদ প্রতিম।

তাঁর আরেকটি চমৎকার উপাধি ছিল। মোকামিয়া আলিয়া মাদরাসায় তাকে ভূষিত করা হয়েছিল 'ডিকশনারি হুজুর' অভিধায়। তাঁর যাপিত জীবনের ৪১ টি বছরের প্রায় অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন হাদিসের খিদমতে।

একজন মুহাদ্দিস হিসেবে শুধু হাদিসের দরসের ভেতরেই তিনি নিজেকে আটকে রাখেননি। হাদিসের গ্রন্থরাজির পাশাপাশি তিনি দরস ও তাদরিসের সাথে যুক্ত থাকতেন সমকালীন তাফসীরের কিতাবগুলোরও।

তাফসীরে জালালাইন, ফি জিলালিল কোরআন, তাফসীরে কুরতুবি, তাফসীরে মাʼরেফুল কোরআন ও তাফহিমুল কোরআনসহ অসংখ্য তাফসীর তিনি পড়তেন ও পড়াতেন। আরবীর সাথে সাথে উর্দু এবং ফারসী ভাষায়ও তাঁর ছিল সমান পারদর্শীতা।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আপন অনুগ্রহে তাকে অনেক গুণের অধিকারী করেছিলেন। বাহ্যিক অবয়বের দিক থেকে তিনি ছিলেন যেমন অত্যন্ত সুন্দর এবং সুদর্শন চেহারার অধিকারী, ব্যক্তিজীবনেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সদালাপী। সà¦