বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

সিলেটে পাহাড় কাটার দায়ে ৬ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন এলাকায় পাহাড় কাটার অভিযোগে ৬ জনকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লঙ্ঘনের অপরাধে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে জালালাবাদ থানা এলাকার তারাপুর চা বাগানের পার্শ্ববর্তী পূর্ব উপরপাড়া সাকিনস্থ টিলার পাদদেশে পাহাড় কেটে নিয়ে যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার এসআই মো. মাহাবুর আলম মণ্ডল, এসআই নিহারেন্দু তালুকদার, এএসআই মো. রেজাউল করিম, এএসআই আব্দুস সালাম অভিযান চালান। অভিযান চলাকালে হাতেনাতে পাহাড় কাটার অপরাধে ৬ জনকে আটক করেন।

পরবর্তীতে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত জনকে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার উপরপাড়ার পাখি মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সামসুল মিয়া (২৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল রহিম (৩২), একই এলাকার আব্দুল মুজিবের ছেলে আজিজুল আহমেদ (৩৮), ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে সাইফুল মিয়া (২৭) ও এয়ারপোর্ট থানার আলী বাহারের ছেলে বিমল গঞ্জু (২১)।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খালেদ মামুন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ