বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক ও সেবাব্রতী সংগঠন 'আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা র উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বাদে আছর পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়ে রাত সাড়ে ১১ টায় ইসলাম, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

মানিকছড়ি রাণী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় ও সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে বিশাল ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মাইনুদ্দিন।

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তার বয়ান করেন প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জননন্দিত মুফাসসিরে কুরআন খতীবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা), বিশেষ বক্তা হিসেবে মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আল আহনাফ রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা সানাউল্লাহ নুরী মাহমুদী, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি, খাগড়াছড়ি মুহম্মদপুর জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাইন।

সম্মেলনের মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা বলেন, যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামী এবং মহানবী সা. এর আদর্শ অনুসরণ করেই বেঁচে থাকবো। হেদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়ত আল্লাহতালার কাছে চাইতে হয়।হযরত ওমর রাযি. হেদায়ত চাওয়ার কারণে হেদায়ত প্রাপ্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আবু লাহাব হেদায়ত না চাওয়ার কারণে হেদায়ত প্রাপ্ত হন নাই। যে ব্যক্তিকে দেখবেন কোরআন- হাদিস, আল্লাহ-রাসূল এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে কথা বলছে সে পথ ভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ সকলকে পথ ভ্রষ্ট এবং গোমরাহী থেকে হেফাজত করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ