বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ভোলায় পানিতে ডুবে ৪ সন্তানের জননীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে কুলসুম বেগম (৩৫) নামের ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টায় উপজেলার হাসান নগর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মির্জাকালু কাজিরহাট বাজারের পূর্ব পার্শে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম উপজেলার টবগী ইউনিয়নের আব্দুল ওয়াদুদ এর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলসুম বেগম আগে থেকেই মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কাজিরহাট বাজারের পূর্ব পার্শে রাস্তার সাথেই একটি ঘরে থাকতেন তিনি।

ভোরে নিজ বাড়ীর পিছনে পুকুরে থালা-বাসন ধুতে গেলে পানিতে পড়ে যায়। পরে কুলসুম বেগমের শশুর মোঃ ছেলামত কাজী তাকে উদ্ধার করে। সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের সদস্যরা।

তবে, এ ঘটনায় কুলসুমের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ