শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যাদুরচর মাদরাসায় বাংলা ও আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায সাভারের জামিয়া সিদ্দীকিয়া যাদুরচর মাদরাসায় বাংলা ও আরবি ভাষা প্রশিক্ষণ কর্মশালা গতকাল (১৫ আগস্ট) সোমবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। যাদুরচর মাদরাসার ছাত্র সংসদ আমরা এক কাফেলার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি ও যাদুরচর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। আমরা এক কাফেলার সভাপতি ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজীর সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম এবং মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দিন ফারুকী।

প্রশিক্ষণ প্রদানকালে মাওলানা মুনীরুল ইসলাম বলেন, জগতের সবকিছুই আল্লাহর সৃষ্টি ও অকৃপণ দান। মাতৃভাষাও এর ব্যতিক্রম নয়। মাতৃভাষা আল্লাহ তায়ালার সেরা দান ও নেয়ামত। ইসলাম প্রচারে শুদ্ধ ভাষা ও সুন্দর বর্ণনার প্রভাব অনস্বীকার্য। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. ছিলেন ‘আফছাহুল আরব’ তথা আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী। তাই বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলা নবীজি সা.-এর সুন্নত। সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস থেকে জানা যায়, মাতৃভাষার গুরুত্ব যাদের কাছে যত বেশি, তারা উন্নয়নের ধারায় তত বেশি এগিয়ে। তাই বিশুদ্ধ মাতৃভাষা সবার চর্চা করা উচিত।

উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীকে শায়েখ মহিউদ্দিন ফারুকী বলেন, আরবি আমাদের ধর্মীয় ভাষা। জান্নাতের ভাষা। রাসূলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা আরবি। কোরআন ও হাদীসের ভাষা আরবি। কোরআন ও হাদীসের সঠিক মর্ম বের করতে হলেও আরবি ভাষা অবশ্যই জানা প্রয়োজন। আরবি ভাষা অধ্যয়ন ও আয়ত্ত করা ছাড়া কোন লোক ইসলামের কোন বিষয়ের ওপর সঠিক ফতোয়া দিতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আরবি ভাষা সর্বদিক থেকেই অতি প্রয়োজন। তাই আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশুদ্ধ ভাবে আরবি ভাষা শিখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসাতুস সুন্নাহর প্রিন্সিপাল মুফতি শফীউল বাশার, বাইতুস সালাম জামে মসজিদ হেমায়েতপুরের খতীব মুফতি মাহমুদ হাসান হাবিবী, আমরা এক কাফেলার সিনিয়র সহসভাপতি মুফতি ইবরাহীম বিন সিদ্দীক, যাদুরচর মাদরাসার সহকারী শিক্ষাসচিব মুফতি নূর হোসাইন, মুফতি মামুনুর রশীদ, মুফতি শোয়াইব আহমাদ, মুফতি আনওয়ারুল ইসলাম, মুফতি ইবরাহীম নাঈম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ