শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২৮ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৮ জন এবং ঢাকার বাইরে ২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ৪২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৬৩ জন রোগী ভর্তি আছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৯৮৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট তিন হাজার ৩১৮ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬৬৫ জন। চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ১৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ