শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নামাজে সুতরা দেয়ার পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: একা অথবা জামাতে নামাজ পড়তে সুতরা দেয়ার পদ্ধতি কী? যদি কেউ দুই পাশে দুটি খুঁটি গেড়ে দিয়ে খুঁটিদ্বয়ের ওপর একটি লম্বা লাঠি বা বাঁশ টানিয়ে দেয় তাহলে সুতরা আদায় হবে কি না?

জবাব: একা অথবা জামাতে নামাজ পড়তে সুতরা দেয়ার পদ্ধতি হলো- কমপক্ষে এক হাত লম্বা ও এক আঙুল পরিমান মোটা কোনো জিনিস নামাজীর সামনে অথবা জামাতের নামাজ অবস্থায় ইমামের সামনে স্থাপন করবে। অতএব প্রশ্নে বর্ণিত উভয় পাশের খুঁটির ওপর লম্বা লাঠি বা বাঁশ টানিয়ে দেয়ার দ্বারা সুতরার সুন্নত আদায় হয়ে যাবে।

সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাহ; খণ্ড ১; পৃষ্ঠা- ১০৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ