শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে সকলের হাতেই স্মার্টফোন। তবে সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা কিংবা গেম খেলার জন্য যে কোনো সময় ফুরিয়ে যেতে পারে ফোনের চার্জ। এছাড়া জরুরি কাজের সময় ফোনে চার্জ না থাকলে নানা সমস্যায় পড়তে হতে পারে। যার ফলে এই সমস্যার সমাধানে সঙ্গে রাখতে পারেন পাওয়ার ব্যাংক। তবে পাওয়ার ব্যাঙ কেনার সময় অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখা উচিৎ।

 জেনে নিন পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন:

১/ পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই দেখে নিন চার্জিং পোর্ট কয়টি। এটি খুবই জরুরি। কারণ পাওয়ার ব্যাংকে যতগুলো চার্জং পোর্ট থাকবে ততগুলো ডিভাইস চার্জে দিতে পারবেন।

২/ ব্যাটারি ক্যাপাসিটি দেখে নিন। আপনার স্মার্টফোনের থেকে অন্তত ডাবল ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে। পাশাপাশি আপনার স্মার্টফোনের মতোই যেন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি যেন মিলিঅ্যাম্প আওয়ারস তালিকাভুক্ত থাকে।

৩/ একটা ভালো মানের চার্জার শুধু যে আপনার ডিভাইসটি দ্রুত চার্জ করতে পারে এমনটা নয়, আপনার ডিভাইসকে পাওয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে পারে এবং ওভারহিটিং থেকেও সুরক্ষিত রাখতে পারে। তাই পাওয়ার ব্যাংকের চার্জিং কেবেলটি যেন ভাল মানের হয় সেটি খেয়াল রাখুন।

৪/ ভালো মানের এবং চেষ্টা করুন একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনতে। না হলে চার্জ করার পরিবর্তে আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে।

৫/ ডিভাইসের চার্জিং স্টেটাস অর্থাৎ কতটা চার্জ হল আপনার ডিভাইস, তা বোঝাতে আজকাল অনেক পাওয়ার ব্যাংকেই থাকছে এলইডি ইন্ডিকেটর্স। স্বচ্ছ এবং পরিষ্কার এলইডি ইন্ডিকেটর্স আছে চাইলে এমন একটি পাওয়ার ব্যাংক কিনতে পারেন।

৬/ পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই সেটি চেক করে নিন, যে সেটির আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইস ম্যাচ করে। ডিভাইসের থেকে যদি পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ কম হয়, তাহলে সেটি কাজ করবে না।

৭/ এছাড়া নিশ্চিত করুন চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট এবং যে ডিভাইস চার্জ করা হবে, তা যেন ম্যাচ করে। অ্যাম্পিয়ার কাউন্টই হলো সেই কারেন্ট, যা চার্জার থেকে যে প্রডাক্ট চার্জ হবে, যা সাপ্লাই করা হয়। চার্জারের অ্যাম্পিয়ার কাউন্ট যদি কোনোভাবে বেশি হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি কম হয়, তাহলে হয় ডিভাইস চার্জ করবে না বা খুবই ধীরে ডিভাইস চার্জ করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ