রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়ার হুকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: যদি কোনো ব্যক্তি পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে ক্রোধের বশবর্তী হয়ে স্বেচ্ছায় বিষ পান করে বা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তাহলে তার জানাজা পড়া শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? কতিপয় লোক এদের জানাজা পড়ে না এবং অপরকেও পড়তে বাধা দেয়— এদের হুকুম কী?

জবাব: আত্মহত্যা একটি জঘন্যতম অপরাধ তথা কবীরা গুনাহ। গোনাহগার মুসলমানের মতোই একজন গোনাহগার মুসলমান। তাই শরীয়তের দৃষ্টিতে তার জানাজা পড়াও ফরজে কেফায়া। সুতরাং প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে আত্মহত্যাকারীর জানাজার নামাজে শরীক হতে কাউকে বাধা দেয়া যাবে না। তবে দেশের বিশিষ্ট আলেমগণ স্বেচ্ছায় শরীক হবেন না। যাতে এ ধরনের অপকর্মের বিকাশ না ঘটে।

সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাহ; খণ্ড ১; পৃষ্ঠা- ১৫২।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ