শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দুর্গাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির: নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখা।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের কাচারী মোড় থেকে বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী মোড়ে গিয়ে শেষ হয় র‍্যালিটি।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর শ্লোগান ছিল ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক আলী উসমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম সহ ছাত্র আন্দোলন উপজেলা শাখার নেত্রীবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ