বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

বিশ্বে করোনায় আরও ১৮৫০ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮৯ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৪০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫০ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই শ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭৮ হাজার ৬৯৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের এবং শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৫৮ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৮ হাজার ২৭৭ জন এবং মৃত ১৯০ জন। ইতালিতে আক্রান্ত ২৫ হাজার ৩৮৮ জন এবং মৃত্যু ১১২ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৮ হাজার ৫৭০ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। জাপানে মৃত ৩১৭ জন এবং আক্রান্ত ১ লাখ ৯৪ হাজার ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৪৮ জন এবং আক্রান্ত ১৫ হাজার ৯৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২৩১ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬২ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ