শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জালালাবাদ ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: জালালাবাদ ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে গত ১ সেপ্টেম্বর ২০২২ ইং সকাল ১০ ঘটিকার সময় তাজপুর কদমতলা জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়।

তাজপুর কমদতলা জামে মসজিদের পেশ ইমামও খতীব মাওলানা আলাউদ্দীন আল হাদীর সভাপতিত্বে ও জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় কদমতলা মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আল হাদিকে সভাপতি ও তাজপুর বাজার সফিনা তাহির আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জালালাবাদ ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দীন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী।

এছাড়াও বিশেষ মেহমান হিসাবে হেদায়তী বয়ান পেশ করেন দয়ামীর মাদ্রাসার মুহতামিম তালবাড়ী হুজুর ও ওসমানিয়া টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ।

নব গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মাওলানা আলী আহমদ, মাওলানা আরিফ আলী, সহসাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সালেহ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাকীম, অর্থ সম্পাদক মাওলানা ইয়াহইয়াহ, সহ অর্থ সম্পাদক হাফিজ আলী আহমদ সেবুল, প্রকাশনা সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহপ্রকাশনা সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ, দপ্ততর সম্পাদক হাফিজ শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, সহ সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ফয়জুর রহমান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ