শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

যাত্রাবাড়ি মাদরাসার শায়খে ছানী আল্লামা আনোয়ারুল হক অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি বড় মাদরাসার শায়খে ছানী, হারদুঈ হযরতের খলিফা, প্রবীণ আলেম আল্লামা আনোয়ারুল হক গুরুতর অসুস্থ। তার সুস্থ কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধীন।

জানা যায়, আল্লামা আনোয়ারুল হক দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভোগছিলেন। তবে সম্প্রতি একটি অপরেশনের পর গত এক সপ্তাহ আগে ইনফেকশন দেখা যায়। তাছাড়া তার লাঞ্চে পানি দেখা দিয়েছে এবং কিডনির কার্যক্ষমতাও দুর্বল।

আল্লামা আনোয়ারুল হক যাত্রাবাড়ি বড় মাদরাসায় বুখারি সানির দরস দেয়ার পাশাপাশি ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দেশের বেশকিছু স্বনামধন্য মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে নিয়োজিত আছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ