শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

বালাগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ অর্থ দিলো আস সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বালাগঞ্জে আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৪৬ জন কৃষকদের মধ্যে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন। আস সুন্নাহর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- আফজাল রহমান, দিনার আহমদ, সাদিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ সৈয়দ আলী আসগর, সিলেট শাহ পরার উপশহর মসজিদের খতিব মাওলানা আশিকুর রহমান, নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই জি কে ওয়াই আই দাখিল মাদরাসার সহ-সুপার মুফতি হুসাইন আহমদ মিসবাহ, কালিগঞ্জ মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, সাংবাদিক আবুল কাশেম অফিক, সমাজ কর্মী মাওলানা গিয়াস উদ্দিন নোমান, কবি মীম হুসাইন, সাংবাদিক হেলাল আহমদ, আবু শাহজাহান, আব্দুল মালিক, শাহ ইফতার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হুসাইন আহমদ আহলাদ, নাসিম আহমদ সোহাগ,শামীম আহমদ, আলমাস আহমদ, ফজলু মিয়া প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ