বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

রাজধানীতে লোকাল বাসে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় যাত্রী ভোগান্তি নিরসনে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে এই কার্যক্রমের উদ্বোধন করে ট্রান্সসিলভা পরিবহন কর্তৃপক্ষ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে ই-টিকিট ব্যবস্থা চালুর এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই পদ্ধতিতে যাত্রীরা নির্দিষ্ট কাউন্টারে পজ মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের গায়ে যাত্রার বিবরণ থেকে টাকার পরিমাণ সবই উল্লেখ থাকবে। তাতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। যাত্রীদের প্রত্যাশা, এর ফলে ভোগান্তি কমে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আসবে।

এই পাইলট প্রকল্পের অধীনে আগামী ২০ সেপ্টেম্বর প্রজাপতি, পরিস্থান, অছিম, নূর-ই মক্কা ও বসুমতি পরিবহনে ই-টিকিট সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর সব বাসে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ