বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

উত্তরায় গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে তদন্ত রিপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনার জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গেজুবার অবহেলাকে দায়ী করে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ নিয়ে ব্রিফ করেছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। তদন্ত রিপোর্টে এই দুর্ঘটনার জন্য ১২টি কারণ চিহ্নিত করেছে কমিটি। পরামর্শক প্রতিষ্ঠানের অনুমতি না নিয়ে ও নিরাপত্তা নিশ্চিত না করে ছুটির দিনে ঠিকাদরি প্রতিষ্ঠান গেজুবা দুর্ঘটনার দিনে কাজ করেছে। যে ক্রেনের কারণে দুর্ঘটনা ঘটে তা চালাচ্ছিল সহকারী, যার ড্রাইভিং লাইসেন্সও ছিল না।

তদন্ত কমিটির রিপোর্টে আরও জানানো হয়, পরামর্শক প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠানের ত্রুটি পেলেও মন্ত্রণালয়কে জানায়নি। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও মামলা চলবে আইন অনুযায়ী। তদন্ত কমিটি এ বিষয়ে ১৪টি সুপারিশও করেছে। তিনি বলেন, পূর্ব অনুমতি ব্যতিরেকে সরকারি ছুটির দিন জাতীয় শোক দিবসে কাজ করা হয়েছিল। কাউকে না জানিয়েই ঠিকাদাররা কাজ করেছিল।

সচিব আরও বলেন, দ্বিতীয় কারণ যেটি বের করা হয়েছে তা হলো, প্রথমবারের মতো দিনের বেলা গার্ডার স্থানান্তরের কাজ হয়েছে। সাধারণত, এই গার্ডার স্থানান্তর করতে হয় রাত ৮টা থেকে সকাল ৬টার মধ্যে। তাছাড়া, যে ক্রেনটি আনা হয়েছিল সেটি পরিচালিত হয়েছিল একজন সহকারীর দ্বারা, সে ক্রেনের এক্সপার্ট না। যদি সেখানে ক্রেনের ড্রাইভার থাকতো, তবে দুর্ঘটনাটি নাও ঘটতে পারতো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ