বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রীর ভারত সফরে ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে নিরাপত্তা, আন্তঃসংযোগ ও বাস চলাচল নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। প্রধানমন্ত্রীর দিল্লি সফর অত্যন্ত সফল হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ তিন বছর পর এবারের সফরে কী কী হতে পারে, কোন্ ইস্যুতে কতটুকু আলাপচারিতা হতে পারে, সেসব থেকে কতটুকু ফল মিলবে, তা নিয়েই এখন আলোচনা ঢাকা থেকে দিল্লি সর্বত্র।

৫ সেপ্টেম্বর দিল্লি পৌঁছার পর প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানানো হবে এছাড়া দেশটির নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে শেখ হাসিনার।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাবান মাহমুদ বলেন, ‘সফরসঙ্গীর মধ্যে এখন পর্যন্ত ১৭০ জনের নাম আমরা পেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আসছেন তার মধ্যে চারজন পূর্ণ মন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা রয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ