মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী
ভাষান্তর: মাওলানা তাওহীদ আদনান কাসেমী নদভী
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ. দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে কল্যাণ সকলের মাঝেই বিদ্যমান। (সহীহ মুসলিম: ২৬৬৪)
সাধারণত আমাদের সমাজে শক্তি, বল বা জোর শব্দটি উল্লেখ করলে সকলেই উদ্দেশ্য নেয় দৈহিক শক্তি, বল বা জোর। তবে বাস্তবে এই শব্দগুলো নিয়ে চিন্তা করলে দেখা যায়, এতে অনেক ব্যাপকতা বিদ্যমান। মানুষের বিবিধ অবস্থা এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে।
যেমন, মানুষের চরিত্রিকতা ও নৈতিকতারও একটা শক্তি বা জোর থাকে। ফলে কখনও কখনও নৈতিকতা এবং চরিত্রিকতার শক্তির মাধ্যমে এমন দুঃসাধ্য কাজ করা সম্ভব, যা হাত-পায়ের জোরে কখনো সম্ভব না। দৈহিক শক্তি দিয়ে সহায়-সম্পত্তি জয় করা যায়; কিন্তু নৈতিক শক্তির জোরে জয় করা যায় মানুষের মন।
অনুরূপভাবে ধন-সম্পদেরও একটা শক্তি আছে। শারীরিকভাবে দুর্বল মানুষও ধন-সম্পদ দিয়ে বড় বড় যুদ্ধে জয়লাভ করতে পারে। রাজনৈতিক শক্তিও একটি কার্যকর শক্তি। রাজনৈতিক শক্তির মাধ্যমে ক্ষমতাধর ব্যক্তি ও জাতি দেশ ও জাতির নিয়ন্ত্রক হয়।
শক্তি জ্ঞান, প্রযুক্তি, ভাষা ও কলমেরও হয়। একজন জ্ঞানী ব্যক্তি যদি সে পাতলা গড়নের লোকও হয়; ভালো ব্যবহারে একজন অজ্ঞ ব্যক্তির ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম। এটাই সবচেয়ে বড় শক্তি। একজন বিদগ্ধ ব্যক্তি হাজার হাজার অশিক্ষিত মানুষের চেয়েও মূল্যবান।
জ্ঞান-শিল্পে পরিপূর্ণ একটি জাতি যদি সংখ্যালঘুও হয় তবুও সংখ্যাগরিষ্ঠতায় হাজার গুণ বেশি কিন্তু জ্ঞান ও শিল্পে শূন্য এমন জাতির তুলনায় তারাই শ্রেষ্ঠ। পৃথিবীজুড়ে বহু উদাহরণ রয়েছে এর। চর্ম চোখে তাদের কত কৃতিত্ব দেখা যায়! ইতিহাসের চোখে তাদের কত মহিমা পড়া যায়!
এইতো সেদিনের কথা, আমরা যেনো ব্রিটিশদের ক্রীতদাস ছিলাম। সর্বপ্রথম যে কয়জন ইংরেজ ব্রিটেন থেকে ভারতবর্ষে এসেছিল, ভারতের আদি বাসিন্দাদের তুলনায় তাদের সংখ্যা এতই কম ছিল যে, তাদেরকে যদি খামিরা গোলানো আটায় পরিমাণ মতো দেওয়া লবণের সাথে তুলনা করা হয়, তাহলে লবণের পরিমাণটাই বেশি হবে তাদের চেয়ে। কিন্তু এটা ছিল এমন এক সময়, যখন ব্রিটিশ শক্তির সূর্য পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ঝলমল করছিল।
কথিত আছে, ইংরেজ শাসিত রাজ্যে কখনো সূর্যাস্ত হতো না। তাদের শাসিত পশ্চিমের রাজ্যে সূর্যাস্ত হতে না হতেই পূর্বের রাজ্যে সূর্যোদয় হয়ে যেতো। পশ্চিমা দেশ আমেরিকা ও লন্