বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রী ভারত থেকে কিছু নিয়ে আসতে পারেন না : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবার ভারত সফরে গিয়ে কেবল দিয়ে আসেন, কিছু নিয়ে আসতে পারেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে সাইফুর রহমান স্মৃতি পাঠাগার।

মির্জা ফখরুল বলেন, সুতরাং একই পয়েন্ট, তিনি আগে ঘুরে আসুন। কী আসে দেখি, তারপর কমেন্ট করব।

আমরা আজ অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সময় সাইফুর রহমান আমাদের সঙ্গে থাকলে রাজনৈতিকভাবে সহযোগিতা করতেন। আওয়ামী লীগ সরকার যে এখন একটি ভ্রান্ত উন্নয়ন দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, সেটার আসল চেহারা উদঘাটন করতে সক্ষম হতেন তিনি। এই সরকারের যে মূল চেহারা সেটাকেও উন্মোচন করতেন তিনি।

রিজার্ভ সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, যে কাজটা দশ হাজার টাকায় করা যায়, সেটা তারা পঞ্চাশ হাজার টাকা খরচ করে করছে। বাকি চল্লিশ হাজার টাকা সরকার নিজেরা চুরি করে খাচ্ছে।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, সাইফুর রহমান পড়াশোনা করেছিলেন হিসাববিজ্ঞানের ওপর। সে কারণেই কোনটা করলে লাভ হবে, আর কোনটা করলে লাভ হবে না, আর কোনটা করলে দেশ ঋণগ্রস্ত হবে সেটা তিনি ভালো জানতেন। আর কোনটা করলে অনেক বেশি লাভবান হবো, সেটা তিনি খুব ভালো করে জানতেন। সেই কারণে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন।

সাইফুর রহমান যে কাজটা দেশের জন্য ভালো মনে হতো সেটাই করতেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আর সেই কাজটা করার জন্য যা যা করা দরকার, তাই করতেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ