শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বজ্রপাতে বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় সোমবার (৫ সেপ্টেম্বর) বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লাহ গ্রামে বজ্রপাতে জাকির হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোয়ালিয়া হাওরে দুপুরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুলাল মিয়া (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়। তিনি উপজেলার ধলা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, একই জেলার হোসেনপুর উপজেলায় জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মোছা. নুরুন্নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ারা বেগম ( ৫০ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী।

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সরুপপুর এলাকায় বজ্রপাতে মোক্তার হোসেন মোল্যা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রোকমান মোল্যার ছেলে। তিনি পাটে জাগ দেওয়ার কাজ করছিলেন। দুপুর পৌনে ১টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের মধ্য চড়াইল গ্রামে পাশের বাড়ির টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে বেলা ১১টার দিকে বজ্রপাতে মো. মোফাজ্জেল হাওলাদার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বন্দে আলী হাওলাদারের ছেলে।

ফরিদপুরের মধুখালী উপজেলার মাথুরাপুর এলাকায় কৃষি কাজ করে বাড়ি ফেরার পথে দুপুরে বজ্রঘাতে শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই উপজেলার খোদা বাসপুর গ্রামের তোরাব মোল্যার ছেলে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ