বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলায় ইসলামী আন্দোলনের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলাম।

উল্লেখ্য যে, সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার বিএমডিএ কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হামলার শিকার কোনভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিকদের স্বাধীনতা এভাবে কেড়ে নেয়ার নজির ভাল নয়। সরকারের সকল বিভাগে রন্দ্রে রন্দ্রে দুর্নীতি চলে। এগুলো বলতে গেলে বা লেখতে গেলে প্রায়ই এধরনের হামলার শিকার হতে হয় সাংবাদিকদের, যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বরদাশত করার মত নয়। সাংবাদিকদের গলা চেপে ধরার ইতিহাস সুখকর নয়।

নেতৃদ্বয় আহত সাংবাদিকদের উন্নত চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপুরণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ