শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আব্বাসি সাহেব বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ, তবে ‘মাসলাক’র প্রশ্নে প্রত্যাখ্যাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি আতাউল কারীম মাকসুদ ||

মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসির সাথে আমি আর রেজাউল কারীম আবরার শাহরিয়ার কবিরকে ঐতিহাসিক 'টকশো'-তে পরাজিত করার পর ‘ধন্যবাদ’ জানাতে তার ‘দরবারে’ গিয়েছিলাম আমরা দুই সহোদর ভাই৷

আব্বাসি সাহেব সম্পর্কে আমার মনোভাব আগে যেমন ছিলো, এখনো তেমন৷ আব্বাসি সাহেব ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷ কিন্তু ‘মাসলাক’ এর প্রশ্নে তিনি প্রত্যাখ্যাত৷

—বলতে পারেন, ইসলাম থেকে কি মাসলাক বড়?

—না ভাই, এইতো আপনি ভুল বুঝেছেন? আপনি 'ইসলাম' আর 'মাসলাক'-কে পরষ্পর বিরোধী মনে করে একটাকে আরেকটার বিরুদ্ধে দাড় করিয়ে দিয়েছেন৷ এটা আপনার 'জাল্লাত'৷ 'মাসলাক' বুঝতে ব্যর্থ হয়েছেন আপনি৷

—তাহলে 'মাসলাক'জিনিসটা কী?

—দীর্ঘ আলোচনাসাপেক্ষ বিষয়৷ সংক্ষেপে বলি৷ 'মাসলাক' হলো সহিহভাবে ইসলাম মেনে চলার রুপরেখা, পদ্ধতি৷ মানে, ইসলামের নামে বিভিন্ন গোমরাহি ও ভ্রান্ত ফেরকার আত্মপ্রকাশ ঘটলে কুরআন-সুন্নাহ অনুযায়ী সহিহভাবে ঈমান-আকিদা সংরক্ষণ করার নাম 'মাসলাক'৷ এজন্য 'মাসলাক' থেকে উর্ধ্বে উঠার শ্লোগান সহিহ নয়৷ বরং আমি আমার 'মাসলাক' মজবুতির সাথে আঁকড়ে ধরবো, তবে 'ইসলাম' এর বৃহত্তর স্বার্থ রক্ষায় অন্যকে পাশে নিবো, অন্যকে সহযোগি নিবো৷ তাকে আমাদের অধীনে রাখবো, আমরা তার অধীনে হবো না৷ আমরা তাকে পরিচালনা করবো, তিনি আমাদের নেতা হবেন না৷
আবারো বলছি, তার মানে এই নয়, আমি আমার 'মাসলাক' ছেড়ে দিবো৷ প্রশ্নই আসে না৷ অন্যকে সাথে নিবো ইসলামের বৃহত্তর স্বার্থে৷

এটাই উলামায়ে দেওবন্দের অনন্য বৈশিষ্ট্য৷ তারা ইসলামের স্বার্থে যে কাউকে পাশে টানেন, কিন্তু 'মাসলাক' রক্ষা করে, বিসর্জন দিয়ে নয়৷

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ