শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নিখোঁজ মাদাসার ছাত্র রেজাউল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা থানা এলাকা থেকে রেজাউল করিম নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১৪ বছর। উচ্চতা- আনুমানিক ৪ ফুট, গায়ের রং-ফরসা ও মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিলো।

গত ২৭ আগস্ট বিকেল ৪টায় উত্তর মুগদা ঝিলপাড় বাসা থেকে মাদাসায় যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি রেজাউল। সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।

তাকে খুঁজে না পাওয়ায় তার বাবা ২৮ আগস্ট ডিএমপির মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১৫৯২।

কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলের সন্ধান জেনে থাকলে মুগদা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ