শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাড়ির খামার থেকে ৪ গরু চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বসত বাড়ির খামার থেকে ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের হলাইজানা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে জিয়াউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

গরুর মালিক জিয়াউর রহমান জানান, তার বসত বাড়ির ঘরের পাশেই গরুর খামারটি অবস্থিত। রাতে কোনো একসময় একদল চোর বাড়ির প্রাচীর টপকে প্রথমে বাড়িতে ঢুকেন। তারপর খামারের ভিতরে ঢুকে, খামার থেকে বাহিরে বের হওয়া দরজা ভেঙে ৪ টি বড় গাভী গরু নিয়ে যায়। গরুগুলোর বাজার মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা হতে পারে।

নবাবগঞ্জ থানার তদন্ত ওসি মমিনুজ্জামান মমিন জানান, এব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ