শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সিলেটের বন্যাদুর্গত মাদরাসাগুলোর পাশে জমিয়তের নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বন্যাদুর্গত আবাসিক মাদরাসাগুলোর সহায়তায় সিলেটের জকিগঞ্জ গিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় তারা সিলেটের জকিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী পরিদর্শন করেন এবং আল্লামা শায়খ আব্দুল গনী রাহিমাহুল্লাহুর কবর জিয়ারত করেন।

এ সফরে জমিয়তের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মিরপুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, রাজধানীর জামিয়া ইসলামিয়া ইসলামবাগের মহাপরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মুফতি আবুল হাসান, মাওলানা মাহমুদ হুসাইন, মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা এবাদুর রহমানসহ আরো ওলামায়ে কেরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জের কেন্দ্রীয়-স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জের অর্থায়নে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জকিগঞ্জ উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় বন্যাদুর্গত আবাসিক মাদ্রাসাসমূহে চাল বিতরণ কর্মসূচি বাস্তবায়নে তারা জকিগঞ্জ সফর করছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ