বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৪ কিশোর বাইসাইকেল উপহার পেলেন। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চাঁদপুর সদর বিষ্ণুদী গ্রামের ইতালি প্রবাসী মো. ওমর ফারুক।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডের বাইতুস সালাত ঢালী মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীন, প্রবাসী মো. ওমর ফারুকের বড়ভাই লাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ, মেজো ভাই মো. আবু তাহের ও ভাতিজা মো. তানভীর হোসেন আজাদ, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী প্রমুখ।

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী জানান, মূলত তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করেন ইতালি প্রবাসী ওমর ফারুক। বর্তমানে পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে। তরুণ উঠতি বয়সের ছেলেদের মাদকের প্রতি আসক্ত হতে দেখা যায়। এমন অবস্থায় কিশোরদের নিয়ে নামাজে মনোনিবেশ করতে এ আয়োজন সত্যিই প্রশংসিত।

মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীন বলেন, গত ৩১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে বিষ্ণুদী এলাকার ১৭ শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৪ কিশোর। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় পর্যবেক্ষণ আমি ও আমার মুয়াজ্জিন সাহেব ছিলাম। এতে অভিভাবক মহলও বেশ খুশি হয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ