বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ছাত্র মজলিসের সভাপতি বিলাল ও সেক্রেটারি রায়হান আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মাদ রায়হান আলী।

সারাদেশের সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ড.আহমদ আবদুল কাদের।

২০ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ১০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২ টায় ‘কেন্দ্রীয় সভাপতি নির্বাচন- ২০২২ এর ফলাফল সকল সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলীল, ড.মোস্তাফিজুর রহমান ফয়সল,সংগঠনের সাবেক সভাপতি মুফতী মুহাম্মদ হুজায়ফা, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মনসুরুল আলম মনসুর।

নব-মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের সাবেক ক্যাম্পাস ও প্রশিক্ষণ সম্পাদক কে এম জে বিন আজাদ, সাবেক বায়তুলমাল সম্পাদক এইচএম এরশাদ, সাবেক প্রশিক্ষন সম্পাদক মুহাম্মদ শাহীন, সাবেক প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জারির হোসাইন।

সংগঠনের বায়তুলমাল ও পপ্রচার সম্পাদক কে এম ইমরান হুসাইন, অফিস প্রকাশনা সম্পাদক আলমীগর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি ঈসমাইল খন্দকার, সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল, মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমদ খান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহসান আহমদ খান।

-এটি