বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কটূক্তি করা তাওহীদ রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার তাওহীদ ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ এ আদেশ দেন।

আজ শনিবার বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক নিজামুদ্দিন ফকির।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

জানা যায়, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর, দেশের বিভিন্ন সংবেদনশীল বিষয় এবং সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি শনাক্ত করে তাওহীদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ