বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ৩ ভাই-বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিলের মধ্যে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধামারন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রবিউল, সানজিদা ও রামিম। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এদের মধ্যে সানজিদা ও রামিম সম্পর্কে খালাতো ভাই-বোন‌। আর রবিউল তাদের মামাতো ভাই। রবিউল ধামারন গ্রামের মমিন আলীর ছেলে। সানজিদা ও রামিম তাদের মামা বাড়িতে বেড়াতে এসেছিল।

জানা গেছে, সানজিদা টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে এবং রামিম একই গ্রামের কামালের ছেলে। গত বৃহস্পতিবার ধামারন গ্রামে মামা মমিন আলী বেপারীর বাড়িতে বেড়াতে আসে সানজিদা ও রামিম।

তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে রবিউল, সানজিদা ও রামিমসহ ৪ শিশু বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। দুপুর দেড়টার দিকে বজ্রপাতে তারা আহত হয়। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সখোনে কর্তব্যরত চিকিৎসক রবিউল, সানজিদা ও রামিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিশু বেঁচে আছে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের এক চিকিৎসক বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, ‘আমার এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ