শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে কলেজের শিক্ষক-শিক্ষিকা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জীববিদ্যা বিভাগের এক প্রদর্শককে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

গত ৩১ আগস্ট তাদের বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের জীববিদ্যা বিভাগের নারী শিক্ষিকার সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল সহকারী অধ্যাপকের। এ ঘটনার প্রমাণ পেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের সম্পর্কের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে কলেজের অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে প্রথমে তাদের সতর্ক করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু একই কাজ চালিয়ে যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

তবে বহিষ্কৃত শিক্ষিকা বলেছেন, ‘আমরা অনেক আগেই গোপনে বিয়ে করেছি। বিষয়টি কেউ না জানায় বিশৃঙ্খলার ‍সৃষ্টি হয়েছে।’

বহিষ্কৃত সহকারী অধ্যাপক বলেন, ‘আমার প্রথম স্ত্রী বিষয়টি মেনে নিতে না পারায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। আমরা বিয়ে করেছি, এটা অনেকে জানে না।’

চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, ‘লেখাপড়া থেকে শুরু করে সব বিষয়ে আমাদের কলেজের সুনাম রয়েছে। কলেজের সুনাম রক্ষার ক্ষেত্রে কোনও অনৈতিক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’

বহিষ্কারের নোটিশে বলা হয়েছে, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জীববিদ্যা বিভাগের প্রদর্শককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কারাদেশ বলবৎ থাকবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ