বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সিলেটে গোসল করতে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নালার পানিতে ডুবে রাকিবুল নামের ৮ বছরের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহমতপুর গ্রামে বন বিভাগের নালায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রাকিবুল রহমতপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। সে স্থানীয় দারুল উসওয়া ইসলামিয়া মোহাম্মদপুর মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মাদরাসা থেকে বাড়িতে আসে রাকিবুল। শনিবার দুপুরে বাড়ির পাশের নালায় গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই এমরুল কবীর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ