শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

জীবনে চলার পথে মুফতি মেন্কের মূল্যবান উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: মুফতি ইসলামইল মেন্ক
ভাষান্তর: সোহানুর রহমান ।।

এক. কারো সম্পর্কে নিশ্চিত না জেনে কিছু শুনেই মতব্য করবেন না, অথবা বিতর্কিত কোন মন্তব্যের সৃষ্টি করবেন না। আপনি নিজেও জানেন না সমালোচিত ব্যক্তিটির জায়গায় আপনিও থাকতে পারতেন। যে কেও আপনার সম্পর্কে অপ্রীতিকর কিছু বলে অবশ্যই আপনি সেটা পছন্দ করবেন না। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত অন্যকে সবসময় দোষ হতে মুক্ত রাখুন।

দুই. সর্বশক্তিমান আল্লাহ যখন কিছু আপনার জন্য অবরুদ্ধ করে রাখেন, আপনি তার পিছু ছেড়ে দিন। আপনি এটি পুনরুদ্ধার করার চেষ্টা করবেন না। কিন্তু, কিভাবে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জন্য তা অবরুদ্ধ করে রেখেছেন? নিদর্শন গুলি পড়ুন। আপনি যেটারে চেষ্টাই করেন না কেন, এটি কোনও ইতিবাচক ফলাফল দেবে না। এটি তাঁর পরিকল্পনার অংশ। আপনি যদি সেটা প্রতিহত করতে যান তবে সেটি আপনার জন্য উদ্বেগ ও হতাশার কারণ হবে।

তিন. জীবনে এমন সময় আসবে যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে আপনাকে সাময়িকভাবে পিছিয়ে রাখে যতক্ষণ না আপনার অগ্রসর হওয়ার আপনার জন্য পথটি পরিষ্কার হয়ে যায়। আল্লাহ এমন কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না। তাই দেরিতে প্রপ্তির জন্য কৃতজ্ঞ হন। গালমন্দ করবেন না। সময়ের মালিকই সবচেয়ে ভাল জানেন কখন প্রাপ্তি আপনার জন্য সর্বোত্তম।

চার. যখন অন্তর অসুস্থ হয়, যখন কলুষিত হয়, উত্তম কাজ গুলোও তখন উত্তম বলে গন্য হয় না। তাই নিঃসন্দেহে অন্তর একটি অপরিহার্য ভূমিকা পালনকরে এবং সেটি গুরুত্বের দাবিদার। হরহামেশাই আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুণ ঘৃণা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি অন্তরের ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য। আপনার নিয়ত কে বিশুদ্ধ রাখুন।

সূত্র: মুফতি মেনক এর ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ