বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

লক্ষ্মীপুরে বাসের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলীম মাদরাসা এলাকায় বাসের চাপায় কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাবের হুসাইন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবের হুসাইন টুমচর কামিল মাদরাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে।

জানা গেছে, সোমবার দুপুরে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন জাবের হুসাইন। এ সময় জাবেদ যাদৈয়া আলীম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যায় জাবের। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের চাপায় জাবের হুসাইন নিহত হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ