বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী

পাকিস্তানের বন্যার্তদের পাশে শায়েখ আবদুর রহমান সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা মুসলমানদের ধর্মীয় কর্তব্য বলে মন্তব্য করেছেন মসজিদে হারামের ইমাম ড. শায়েখ আবদুর রহমান আস-সুদাইস।

সাবাক ওয়েবসাইট জানায়, শায়খ সুদাইস ‘কিং সালমান সেন্টার ফর হিউম্যানিটারিয়ান এইড’র অধীনে পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করায় হারামাইন শারিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, ‘দুঃসময়ে পাকিস্তানি জনগণকে সাহায্য করা সৌদি নেতৃত্বের জন্য নতুন কিছু নয়। সৌদি কঠিন সময়ে আরব, মুসলিম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বরাবরই সাহায্য করে আসছে।’

শায়খ সুদাইস বলেন, ‘পাকিস্তানের জনগণ আমাদের ধর্মীয় ভাই যাদের সঙ্গে আমাদের গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।’

সৌদির নাগরিকদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের সকল নাগরিক এবং আবাসিক বিদেশীদের কিং সালমান সেন্টার ফর হিউম্যানিটারিয়ান এইডের অধীনে তাদের অনুদান জমা দেওয়া উচিত।’ সূত্র: উর্দু নিউজ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ