বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। আসন্ন এ পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে। কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় শিক্ষা রূপরেখা-২০২১’ এর অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কারো পক্ষে প্রশ্নফাঁস করা সম্ভব নয়। যদি কেউ এ বিষয়ে গুজব ছড়ায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বদা তৎপর রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও প্রতিবছর কোচিং সেন্টার পরীক্ষার সময় খোলা রাখা হয় এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, পোস্ট অফিসের গুজব বন্ধ পাবলিক পরীক্ষার আগে সারাদেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। এ সময় অভিভাবকরা যেন তাদের সন্তানদের কোচিং সেন্টারে না পাঠান। শিক্ষার্থীরা না এলে কোচিংসেন্টার এমনিতেই বন্ধ থাকবে। এরপরও যদি কোনো কোচিংসেন্টার খোলা রাখা হয়, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নতুন কারিকুলামে ধারাবাহিক ও সমষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি অ্যাপস তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বছর শেষে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।

এর আগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণের অ্যাপসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ