শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ৮.৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০২ জন।। তবে এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। দেড় মাস পর গত তিনদিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা চারশোর উপরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।

আরো জানা যায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৫৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২১৭ জন করোনা রোগী সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ