শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে আছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে। কিন্তু তাদের আন্দোলনের নেতা কে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই। এ সময় ওবায়দুল বলেন, বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়।

তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু বিএনপির সকল বিষোদগার আর অপপ্রচারের জবাব শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে দেয়া হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ