আবু মাআমার নোমানী।।
মুল আকিদা, প্রথম স্তর বা মুল সাবজেক্ট, প্রথম সাবজেক্ট: কতয়ি- ইত্তিফাকি-ইজমায়ি আকিদা, যা আল্লাহ ও নবী সা. এর পক্ষ হতে বাধ্যতামুলক আরোপিত তথা অকাট্য-ঐকমত্য-ইজমায়ি আকিদা বিশ্বাস,যেখানে এক বিন্দুকণা নাম্বার কম পেলে সে জিরো, ফেল তথা কাফের বলে গণ্য৷
এক কথায় যা হল ইসলামের মৌলিক আকিদা ৷যা আল্লাহ ও নবী সা. কর্তৃক অকাট্য সুনির্ধারিত৷ যেমন কালিমা তাইয়িবা,কালিমা শাহাদা,ঈমানে মুজমাল,ঈমানে মুফাসসালে বিশ্বাস করা তথা মুসলিম হতে যে আকিদা আপনাকে বিশ্বাস করতেই হবে, যে আকিদা বিশ্বাস করা ব্যতীত কোন ব্যক্তি কোন কালে মুসলিম হিসেবেই গণ্য হবেনা ৷এমন আকিদা হল ইসলামের মুল ফাউন্ডেশন ও প্রথম স্তরের মৌলিক আকিদা বিশ্বাস ৷
মুরতাদ যিন্দিক ব্যতীত সব যুগের কালিমায় বিশ্বাসী মুসলিম এই সাবজেক্টে ১০০ নাম্বার প্রাপ্ত,ও উত্তির্ণ৷ এই স্তরে বর্তমান বিশ্বের ২০০ কোটি মুসলিমের ঈমান এক সমান ৷কারো বেশিও নয় আবার কারো কমও নয়৷এই স্তরের ঈমান আকিদা সম্পর্কেই ইমাম আবু হানিফা রহ. ও মুতাকাল্লিমিনদের জামাত বলেছেন, ঈমান একটি একক সত্তার নাম যা বাড়েও না আবার কমেও না ৷এই স্তরে এক চুল পরিমাণ আকিদায় হেরফের কমবেশি করলেই সে কাফের বলে গণ্য হয়৷
ইসলামের এই মুল আকিদা বা আকিদার মুল সাবজেক্টে কালিমায় বিশ্বাসি সকল মুসলমান সমানহারে ১০০ নম্বর পেয়ে সফলভাবে পাশ ৷
ইসলামের আকিদা বা আহলে সুন্নতের আকিদার দ্বিতীয় স্তর বা দ্বিতীয় সাবজেক্ট: যন্নি-ইজতেহাদি -ইখতেলাফি আকিদা তথা অকাট্য নয়, ঐকমত্য নয়, ইজমায়ি নয়, বরং উলামাদের গবেষণামুলক মতভেদীয় ইখতেলাফি আকিদা, যা আল্লাহ ও নবী সা. এর পক্ষ হতে একক অর্থে বাধ্যতামুলকভাবে আরেপিত নয়৷
এক কথায় যা হল ইসলামের যৌগিক আকিদা,যা উলামাদের ইজতেহাদি গবেষণা৷ এই যৌগিক আকিদায় মুসলিমরা নিজেদের ইজতেহাদি গবেষণার আলোকে ভাগ হয়ে যায়, কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাত,কেউ আহলে তাওহীদ ওয়াল আদল তথা মুতাযিলি,কেউ শিয়া কেউ সুন্নি,কেউ খারেজি,কেউ মুরযিয়া,কেউ জাবরিয়া,কেউ জাহমিয়া,কেউ কাদরিয়া,কেউ মুশাব্বিহা,কেউ মুজাসসিমা,কেউ মুয়াত্তিলা,কেউ আশআরি,কেউ মাতুরিদি,কেউ সালাফি,কেউ মুতাকাল্লিমিন,কেউ গায়রে মুতাকাল্লিমিন ইত্যাদি ধারা উপধারায় ৷
কিন্তু সকলেই প্রথম মৌলিক আকিদায় এক সমান