শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

পর্যাপ্ত ঘুমে কমবে হৃদরোগের ঝুঁকি: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানুষের পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ঘুম কম হলে দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা। এর মধ্যে হৃদরোগ অন্যতম।

২০২২ সালের ‘ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিয়োলজি কংগ্রেস’-এ প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে- পর্যাপ্ত ঘুম হলে এড়ানো যায় প্রায় ৭০ শতাংশ হৃদযন্ত্রের সমস্যা।

যথাযথ ঘুম না হলে স্ট্রোক ও হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় বলেও দাবি করা হয়েছে সেই গবেষণায়।

জানা গেছে, ‘দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ’–এর এক দল বিজ্ঞানীর করা এই গবেষণায় অংশ নিয়েছিলেন ৭,২০০ জন। অংশগ্রহণকারীদের ৬২ শতাংশ ছিলেন পুরুষ। গড় বয়স ছিল ৫৯ বছর। গবেষণার প্রাথমিক পর্যায়ে কারও কোনও হৃদরোগের সমস্যা ছিল না। গবেষকরা ১০ বছর ধরে প্রতি দু’বছর অন্তর পরীক্ষা করেন অংশগ্রহণকারীদের।

কতটা ঘুম হচ্ছে, তার ভিত্তিতে যারা গবেষণায় অংশ নিয়েছিলেন, তাদের পাঁচ ভাগে ভাগ করেন গবেষকরা।

গবেষণার ফল বলছে, ঘুমের নিরিখে যারা সবচেয়ে খারাপ ধাপে ছিলেন তাদের তুলনায় সবচেয়ে ভাল ধাপে থাকা ব্যক্তিদের হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা প্রায় ৭৫ শতাংশ কম।

সেখান থেকেই উপলব্ধ তথ্য জানাচ্ছে, সকলেই যদি পর্যাপ্ত ঘুমাতো, তবে ৭২ শতাংশ ক্ষেত্রে নতুন করে স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যা সৃষ্টির আশঙ্কা কমত বলেও গবেষকদের মত। সূত্র: আনন্দবাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ