শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যেগুলো কখনো গুগলে সার্চ করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে যখন যা মনে প্রশ্ন জাগে সাথে সাথেই গুগলে সার্চ করি। হাতে স্মার্টফোন আর ইন্টারনেট থাকার কারণে এখন অনেক অজানা সহজেই জানতে পারছি। তবে কিছু কিছু বিষয়ে গুগল সার্চ করে বিপদেও পড়তে পারেন। তাই গুগলে সার্চ করার ব্যাপারে সতর্ক হোন। গুগলের নিজস্ব নিয়ম-কানুন আছে। আপনি যদি গুগলে এমন কিছু সার্চ করেন যা গুগলের নিয়মের পরিপন্থী, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

জেনে নিন যেগুলো কখনো গুগলে সার্চ করবেন না:

>> অনেকেই অ্যাডাল্ড কন্টেন্ট বা পর্নোগ্রাফি সার্চ করেন গুগলে। এটি খুবই বিপজ্জনক। বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করা বা এই সম্পর্কিত কিছু শেয়ার করা অপরাধ। আপনি যদি এটি সার্চ করেন তাহলে গুগলে নিয়ম ও আইন লঙ্ঘনের জন্য আপনার বিরুদ্ধে মামলা করতে পারে।

>> অনেকেই অনেক বিষয়ে খুব কৌতূহলী থাকেন। বিশেষ করে কিশোর-কিশোরীরা। বিজ্ঞান বিষয়ে নানান কিছু জানতে দ্বারস্থ হন গুগলের। তবে ভুল করেও বোমা তৈরি নিয়ে কিছু জানতে চাইবেন না। সাইবার সেল সবসময় এই ধরনের অনুসন্ধানে নজর রাখে। তাই গুগলে এ ধরনের জিনিস সার্চ করা এড়িয়ে চলুন।

>> গর্ভপাত সংক্রান্ত কিছু গুগলে সার্চ করলেই বিপদে পড়তে পারেন। এটি অনেক দেশেই আইনতভাবে নিষিদ্ধ। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভপাত করানো খুবই বিপজ্জনক। অতএব গুগলে গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করাও অপরাধ, যার জন্য আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে গুগল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ