শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

যে কারণে নিজ ধর্মে ফিরে আসলো মুসলমান থেকে হিন্দু হওয়া পরিবারটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাবা-মা যদি ধর্ম পরিবর্তন করে ফেলেন, তাহলে শিশুটিকেও সেই পরিবর্তিত ধর্ম মেনে নিতে হয়। ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলার বদরখা গ্রামের চার বছরের শিশুটির নাম যখন আমি জানতে চেয়েছিলাম, সে বলেছিল তার নাম জোয়া।

জোয়া একটু লজ্জাই পাচ্ছিল। নাম বলেই সে মুখে হাত চাপা দিয়েছিল। পাশেই বসে ছিল তার বড় বোন। সে জোয়াকে কনুই দিয়ে খোঁচা দিয়ে বলল, ‘তোর নাম তো গুড়িয়া।’ বোনের কথা মতো সে আমাকে আবার বলল যে তার নাম গুড়িয়া। এর মধ্যেই জোয়ার ভাইকে প্রতিবেশী এক শিশু আনাস নামে ডাকল। সাত বছর বয়সী আনাস তার বাবা দিলশাদের দিকে তাকাচ্ছিল।

দিলশাদ প্রতিবেশী ওই শিশুটিকে একটু বকলেন। ‘স্কুলে ওর নাম অমর সিং। স্কুলের নামেই ওকে ডাকবে,’ কড়া গলায় বললেন দিলশাদ। প্রতিবেশী শিশুটি দিলশাদের জবাব শুনে একটু মন খারাপ করে চুপচাপ চলে গেল। সীমা, গুড়িয়া, অমর সিং, সারিকা আর সোনিয়া - এরা সবাই দিলের সিংয়ের ছেলে-মেয়ে। দিলের সিংয়ের নাম আগে ছিল দিলশাদ।

দিলশাদের পরিবারের ১৩ জন সদস্য ২০১৮ সালে মুসলমান থেকে হিন্দু হয়ে গিয়েছিলেন। এর মধ্যে তারা তিন ভাই - নওশাদ, দিলশাদ আর ইরশাদ ছাড়াও তাদের স্ত্রী আর সন্তানরাও ছিলেন।

এদের বাবা আখতার আলি ও তার স্ত্রীও হিন্দু হয়ে গিয়েছিলেন। সেই সময়ে এদের অভিযোগ ছিল যে প্রয়োজনের সময়ে মুসলমান সমাজ তাদের পাশে এসে দাঁড়ায়নি। তাই ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

যে সময়ে পরিবারটি হিন্দু ধর্ম গ্রহণ করেছিল, তখন জোয়ার বয়স ছিল মাত্র ছয় মাস। নওশাদ রাজমিস্ত্রির কাজ করেন। দিলশাদ গ্রামে ঘুরে ঘুরে পোশাক বিক্রি করেন। আর ইরশাদ কাপড় ফেরি করেন। এদের বাবাও একই কাজ করেন, কিন্তু বয়সের কারণে এখন আর তিনি রোজগারের জন্য বেরুতে পারেন না।

আখতার আলির ছোট ছেলে গুলশানের লাশ সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছিল ২০১৮ সালে। আলি বলছেন, ছেলেকে খুন করা হয়েছিল। সেই ঘটনার সময়ে নিজের ধর্মের মানুষ পরিবারের পাশে দাঁড়ায়নি। কিন্তু ‘যুবা হিন্দু বাহিনী’ সে সময় খুব সাহায্য করেছিল। তার পরেই পরিবারটি সিদ্ধান্ত নেয় যে তারা হিন্দু ধর্ম গ্রহণ করবে।

ধর্ম বদলের পরে গ্রামেরই জগবীর সিংয়ের বা