শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তেঁতুলিয়ায় রেকর্ড ১৫০ মিলিমিটার বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারারাত ভারী বর্ষণ হয়েছে। একই সাথে বজ্রপাতও। তবে বজ্রপাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় রেকর্ড ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাসসহ আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে।

উপজেলা সদরের আব্দুল হামিদ, একরামুল হক, আব্দুল করিম ও আলাউদ্দিন বলেন, রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এবারের বর্ষায় এ রকম বৃষ্টি আজই প্রথম। সেইসঙ্গে খুব বজ্রপাত হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বা ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ