শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করেছে ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট’ নামে একটি সামাজিক সংস্থা।

রোববার সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে এসব বিতরণ করে। উপকারভোগীদের মধ্যে অসহায় ও বিধবা নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানায় সংগঠনের স্বেচ্ছাসেবক নাহিদ আহমেদ।

তিনি বলেন, ‘মাস কয়েক পূর্বে ভারী বর্ষণ ও উজানের পানির ফলে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ বেশকিছু জেলায় তীব্র বন্যার সৃষ্টি হয়। বন্যায় ভেসে যায় মানুষের ঘরবাড়ি ও গৃহপালিত পশু।

নষ্ট হয় ফসলি জমি। অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য বন্যা পরবর্তী পুর্নবাসন ও স্বাবলম্বী করার লক্ষ্য সিডনির ক্যাম্বেলটাউনবাসী ফান্ড কালেক্ট করে এবং সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেয়। সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট যাচাই-বাছাই করে নেত্রকোনার কলমাকান্দায় ৬টি, দূর্গাপুরে ৬টি, সিলেটের গোয়াইনঘাটে ৬টি, কানাইঘাটে ১০টি এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮টি করে মোট ৩৬টি সেলাই মেশিন এবং নগদ অর্থ প্রদান করে।’ সেলাই মেশিন ও নগদ অর্থ পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে উপকারভোগী পরিবার।

রেহানা খাতুন বলেন, ‘১০ বছর আগে আমার বিয়ে হয় কিন্তু ভাগ্য খারাপ থাকায় আমার এক ছেলেকে নিয়ে চলে আসতে হয় বাবার বাড়ি। বাবা বেঁচে নেই আমার। মা ভিক্ষা করেন আর আমি যা পারি করি তাতে কোনো রকম খেয়ে না খেয়ে দিন যায় আমাদের। গত বন্যার পর আমরা আরও ভেঙে পরি। এই সেলাই মেশিন আর নগদ অর্থ দিয়ে আমি কাজ শুরু করবো। আমি আমার মাকে আর ভিক্ষা করতে দিতে চাই না।’

জামিলা বেগম বলেন, ‘আমার স্বামী একটা ছোট মসজিদের মুয়াজ্জিন। পরিবারের সদস্য সংখ্যা বেশি। আপনারা তো জানেন গ্রামের ছোট মসজিদের মুয়াজ্জিন কতো টাকা পাই। ওই টাকায় আমারা চলতে পারি না। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে আমি আমার ছেলে মেয়েদের পড়ালেখা করাতে পারবো এবং সংসার ও চালেতে পারবো ইনশাআল্লাহ্।’

সংস্থাটির সভাপতি শরীফ মোহাম্মদ বলেন, ‘ক্যাম্বেলটাউনবাসী থেকে প্রাপ্ত অর্থ দিয়ে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় ৩৬টি সেলাইমেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য গৃহ নির্মাণ ও মেরামতসহ রিকশা প্রদান করার পরিকল্পনা রয়েছে।’ অস্ট্রেলিয়া সিডনির ক্যাম্বেলটাউনবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে দেশের অসহায় মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ