শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বৃহস্পতিবার ময়মনসিংহে শুরু হচ্ছে ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আল-আমিন
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি>

সীরাতকেন্দ্রের আয়োজনে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শুরু হচ্ছে ৯দিন ব্যাপী ময়মনসিংহ ইসলামী বইমেলা। স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় মহিলাদের আগমনের জন্যও রয়েছে নারীপ্রহর নামে এক বিশেষ সময়, যা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে স্টল নির্মাণ কাজ, চলছে দ্রুত গতিতে। আর একদিনের মধ্যে স্টল নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এছাড়াও মেলা কর্তৃপক্ষ আওয়ার ইসলামকে জানিয়েছে, মেলায় ময়মনসিংহের স্থানীয় বিভিন্ন প্রকাশনীসহ, দেশের নামীদামী অনেকগুলো প্রকাশনীর স্টল সমূহ থাকবে।

এদের মধ্য মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, মাকতাবাতুল হাসান, বইঘর, আশরাফিয়া বুক হাউস, আন-নূর পাবলিকেশন, আশরাফিয়া বুক ডিপো, আল মাহমুদ প্রকাশনী, চেতনা প্রকাশ, ফাতিহ প্রকাশ, মাকতাবাতুল হিজায, আহবাব পাবলিকেশন, ইসলামিক ফাউন্ডেশন, মদীনা পাবলিকেশন্স, মাসিক মদীনা পাবলিকেশন্স, নাশাত পাবলিকেশন, মাকতাবাতুল আসলাফ, ইসলামিক জোন কুষ্টিয়া, বইপল্লী, আর-রিহাব পাবলিকেশন, হাসানাত পাবলিকেশন, মাকতাবাতুত তাকওয়া, ওয়াফি পাবলিকেশন, পুনরায় প্রকাশন, গ্রন্থালয়, কতকিছু ডট কম, হুদহুদ প্রকাশন, সমকালীন প্রকাশন, সিয়ান পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, মিরর পাবলিকেশন্স, সন্দীপন প্রকাশন, মাকতাবাতুল বায়ান, পথিক প্রকাশন, নবপ্রকাশ, কালান্তর প্রকাশনী, দারুল আরকাম, মুহাম্মাদ পাবলিকেশন, রাহনুমা প্রকাশনী ও ক্যালিগ্রাফি প্রতিষ্ঠান বহুবচন আর্ট গ্যালারী অন্যতম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ