শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিম কার্ড পরিষ্কার করার পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন কারণেই আপনার ব্যবহৃত সিম কার্ডের উপর ময়লা জমে। যার ফলে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। কখনো কখনো সিম কার্ডের ওপর ময়লা জমলে সংযোগের সমস্যা তৈরি হয়। ফলে স্মার্টফোনের সিগন্যাল দুর্বল দেখায়। যে কারণে ফোন করার সময় অথবা নেট ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাই সিম কার্ড পরিষ্কার রাখা দরকার।

চলুন জেনে নিই যেভাবে সিম পরিষ্কার করবেন:

ফোন থেকে সিম খুলে দিন: সাধারণত প্রতিটি স্মার্টফোনের সাইডে রয়েছে সিম কার্ড স্লট। যেকোনো সিম ইজেক্টর টুল ব্যবহার করে খুব সহজেই ফোন থেকে সিম কার্ড খুলতে পারবেন। তবে কিছুটা পুরনো ফোন হলে ফোনের ব্যাকপ্যানেল খুলে সিম বের করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে।

রাবার ইরেজার: ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করার জন্য রয়েছে নন কনডাক্টিভ স্প্রে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ডব্লিডিফোরজিরো। এই ধরনের কোনো লিক্যুয়িড দিয়ে ফোনের সিম পরিষ্কার করা যাবে।

অ্যালকোহল ব্যবহার: যেসব লিক্যুয়িডে ৯০-৯৯ শতাংশ অ্যালকোহল রয়েছে, সেগুলো দিয়ে ফোনের সিম কার্ড পরিষ্কার করতে পারেন। ফার্স্ট এইড বক্সের ক্লিনিং অ্যালকোহল দিয়েও পরিষ্কার করা সম্ভব। তাছাড়া কোনো তুলা বা পরিষ্কার কাপড় ব্যবহার করে সিম কার্ড পরিষ্কার করতে পারেন।

বিভিন্ন ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিচ্ছন্ন রাখার জন্য গোল্ড গার্ড পেন ব্যবহার করা হয়। এতে ভালোভাবে কোনো ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করা যায়।

​টিস্যুর ব্যবহার: বর্তমানে বিভিন্ন নামী-দামি সংস্থা ক্লিনিং টিস্যু বাজারে এনেছে। এ সব টিস্যু ব্যবহার করেও আপনি সিম পরিষ্কার করতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ