শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাঝসাগরে জেলেদের কাছে আবহাওয়ার পূর্বাভাস পাঠাতে নতুন এক প্রযুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : উত্তাল সাগরে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন জেলেরা। মাঝসাগরে আবহাওয়ার পূর্বাভাস পাঠাতে সক্ষম এমন এক প্রযুক্তির উদ্ভাবন নতুন স্বপ্ন দেখাচ্ছে জেলেদের। আবহাওয়া অধিদফতরের দাবি, এ প্রযুক্তি চালু হলে জেলেদের মোবাইল ফোনে পৌঁছে যাবে সতর্ক সংকেত, এমনকি ভয়েস মেসেজও।

আকাশে কালো মেঘ। উত্তাল সাগর, কখনও লঘুচাপ, কখনও নিম্নচাপ, এমন পরিস্থিতি তৈরি হলেই আতঙ্কে তীরে চলে আসে মাছ ধরার সব নৌকা। তবে মাঝ সাগরে পৌঁছায় না আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সাগরের ঢেউ দেখেই বুঝে নিতে হয় পরিস্থিতি। তা না পারলে চোখের সামনেই উত্তাল সাগরের বিশাল ঢেউ কেড়ে নেয় জেলেদের জীবন, তলিয়ে যায় ট্রলার।

তবে আশার আলো দেখাচ্ছে নতুন এক প্রযুক্তি। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ সুস্মিতা বড়ুয়া বলছেন, নতুন এই প্রযুিক্র মাধ্যমে জেলেদের মোবাইলে পাঠানো হবে আবহাওয়ার পূর্বাভাস। শুধু তাই নয় বুঝতে পারার জন্য আঞ্চলিক ভাষায় ভয়েস ম্যাসেজও পাঠাবে আবহাওয়া অধিদফতর।

চলতি মৌসুমে শুধুমাত্র চট্টগ্রামেই ট্রলার ডুবেছে ১৩টি। সারাদেশে এ সংখ্যা অর্ধশতেরও বেশি। তবে নতুন প্রযুক্তির উদ্ভাবন ক্ষতির পরিমাণ কমাবে বলে মনে করছেন ট্রলার মালিকরাও।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় এ প্রযুক্তি উদ্ভাবন প্রক্রিয়া এখনও চলমান। চালুর দিনক্ষণও নির্ধারিত হয়নি এখনও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ