সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বিশ্ব নবী সা. এর জন্ম তারিখ: একটি দালিলিক বিশ্লেষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী।।

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন এক সোমবারে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম ও ঐতিহাসিকগণ একমত। হাফেজ ইবনে কাসির রাহমতুল্লাহি আলাইহি বলেন. وهذا مما لا خلاف فيه أنه ولد صلى الله عليه وسلم يوم الإثنين. অর্থাৎ এ ব্যাপারে কোন মতানৈক্য নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া,২/২৬৮।

হাদিস শরীফে এরশাদ হচ্ছেعَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ ‏ "‏ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ ‏"‏
অর্থাৎ আবূ ক্বাতাদাহ্ রা. থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কাছে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঐ দিন আমি জন্মলাভ করেছি এবং ঐ দিন আমার উপর (কুরআন) নাযিল হয়েছে। মুসলিম, হাঃ নং- ২৮০৭ ; সহীহ ইবনে খুযাইমা, হাঃ নং- ২১১৮ ; আসসুনানুল কুবরা লিন্নাসাঈ, হাঃ নং- ২৭৭৭।

অন্য এক হাদিসে বর্ণিত হয়েছেوعن ابن عباس قال : ولد النبي صلى الله عليه و سلم يوم الإثنين الخ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। মুসনাদে আহমাদ হাঃ নং-২৫০৬ ; মাজমাউয-যাওয়ায়েদ, হাঃ নং- ৯৪৯।

আর রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করার ব্যাপারে বর্ণিত আছে...
عن محمد بن إسحاق قال : ولد رسول الله صلى الله عليه و سلم لإثنتي عشر ليلة مضت من شهر ربيع الأول.
অর্থাৎ মুহাম্মদ ইবনে ইসহাক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছেন। মুস্তাদরাকে হাকেম, হাঃ নং- ৪১৮২ ; শুয়াবুল ঈমান লিলবায়হাকী,হাঃ নং- ১৩৮৭ ; দালাইলুন নুবুওয়্যাহ লিলবাইহাকী,হাঃ নং- ১/৭৭।

এমনিভাবে প্রখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির রাহমতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়ায় উল্লেখ করেন ثم الجمهور على أن ذلك كان في شهر ربيع الأول. অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এবং ঐতিহাসিকগণ একমত। আল বিদায়া ওয়ান নেহায়া, ২/২৬৮।

তবে প্রà¦