শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাত্র ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ১০ বছরের শিশু মাহিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ টেকনাফ: দশ বছর বয়সের শিশু মাহিন চৌধুরী মাত্র ৬ মাসে পবিত্র কুরআন শরীফের ৩০ পারা হিফজ সম্পন্ন করে চমক সৃষ্টি করেছেন। মাহিন চৌধুরি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলহাজ নুরুল আমিনের ছেলে।

মাহিন চৌধুরীর পিতা বলেন, আমার ছেলে মাহিন চৌধুরীকে জন্ম থেকে কুরআনের হাফেজ হিসেবে গড়ার প্রতিজ্ঞা ছিল আমরা মা-বাবা দুজনেরই। সে লক্ষে টেকনাফের অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তানযিমুল আফনান টেকনাফে গেলবছর ভর্তি করাই। নাজেরা থেকে হিফজ পর্যন্ত খুব দ্রুত সময়ে সম্পন্ন করেন।

তার শিক্ষক হাফেজ আব্দুল মালেকের একান্ত আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মাত্র ৬ মাসে কুরআন হিফজ করতে সক্ষম হয়েছে। মাহিন চৌধুরীর ভাই আবছারুল আমিন ও রায়হানসহ তিন জনকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অভিভাবকত্ব গ্রহন করেন তাদেরই আপন চাচা ও আমার ছোট ভাই মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার। যাদের সহযোগিতায় আমি কুরআনে হাফেজের বাবা হতে পেরেছি আমি তাদের কাছে কৃতজ্ঞ।

এ উপলক্ষে ৬ অক্টোবর সকালে তানযিমুল আফনান টেকনাফে বিশেষ সম্মাননা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে দুই জন ছাত্রকে দ্রুতসময়ে হিফজ সম্পন্ন করায় সম্মাননা প্রদান করা হয়। মাত্র ছয় মাসে হিফজ সম্পন্নকারী মহিন চৌধুরীর পাশাপাশি অপর শিশু হাফেজ মোহাম্মদ আরাফাত বিন আব্দুর রহিমকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়, উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠান তানযিমুল আফনান টেকনাফের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুল ইসলাম সাইফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, তানযিমুল আফনান-এর বোর্ড অব ডিরেক্টর, সভাপতি, আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ। এ ছাড়া তানযিমুল আফনান টেকনাফ-এর ডিরেক্টর মোহাম্মদ সেলিম (সি, আই, পি) মেম্বার, সাংবাদিক এম আমানুল্লাহ আমান। অভিবাবক রেজাউল করীম (রেজু মেম্বার), তাওহীদিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ, আয়েশা ছিদ্দিকা বালিকা মাদরাসার পরিচালক হাফেজ এনায়েতুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টেকনাফ পৌরসভার প্রাণ কেন্দ্র আলো শপিং কমপ্লেক্সে অবস্থিত তানযিমুল আফনান টেকনাফ ইতিমধ্যে হিফজ এবং জেনারেল শিক্ষা সমন্বিতভাবে পরিচালনার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ