শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের সদর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন।

আজ শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তিনজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ