শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা আটদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গত সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৬ দিন এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ও পরের সপ্তাহের শুক্রবার (০৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজার ৬ দিনের সঙ্গে আরও দুই দিন যোগ হয়ে মোট ৮ দিন বন্ধ থাকে। আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ